প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার আগামীকাল শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। স্থগিত হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে এর আগে ৮ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। ভারী বর্ষণে এসব এলাকার বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে গেছে এবং পাহাড়ধসে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।






