সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। এই সংশোধনীর বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেন। আইনজীবীদের সূত্রে জানা গেছে, সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের পূর্ববর্তী রায়টি বহাল রইল।






