মাত্র ২২ বছর বয়সেই বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের তরুণী চার্লি গ্রেস ডি’অ্যামেলিও। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ মিলিয়ন বা সাড়ে ৪ কোটি মার্কিন ডলারে। মূলত টিকটকার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করা এই তরুণীই বিশ্বের প্রথম কনটেন্ট ক্রিয়েটর, যিনি এই প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করার কৃতিত্ব দেখিয়েছেন।

টিকটক ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউবের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমানভাবে সক্রিয় চার্লি। তার পোস্ট করা প্রতিটি ভিডিও ও ছবি মুহূর্তেই লাখ লাখ ভিউ অর্জন করে। বিপুল এই জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার আয়ের অংকও।

সূত্র: বিবিসি, ফোর্বস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও পিপল।

এদিকে, বিনোদন জগতের অন্য এক খবরে জানা গেছে, ১২ কোটির গাউন আর ৩ কোটির হীরার আংটিতে বিয়ে সারলেন ডুয়া লিপা।