আজ ৭ জুলাই রাতে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে মিসর। মাঠের এই হাইভোল্টেজ লড়াইয়ে ফুটবলপ্রেমীদের নজর লিওনেল মেসির ওপর যেমন থাকবে, তেমনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন ‘ইজিপশিয়ান কিং’ হিসেবে পরিচিত তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। তবে কেবল মাঠের নৈপুণ্যেই নয়, মাঠের বাইরের জীবন নিয়েও সমানভাবে আলোচনায় থাকেন এই তারকা ফরোয়ার্ড। কয়েক কোটি ডলারের সম্পদ, বিলাসবহুল গাড়ির বিশাল সংগ্রহ আর প্রযুক্তিনির্ভর আধুনিক আবাসন মিলিয়ে এক গ্ল্যামারাস জীবন যাপন করেন লিভারপুলের এই প্রাণভোমরা।
সালাহর এই বিলাসী জীবনযাত্রার পাশাপাশি ক্রীড়াবিশ্বে আরও কিছু কৌতূহল কাজ করে। যেমন, কী খেয়ে ‘মেশিনের’ মতো খেলেন আর্লিং হলান্ড, কেন মুখে টেপ মেরে ঘুমান কিংবা আর্লিং হলান্ড বিয়ে করেছেন কি না এবং কে তাঁর জীবনসঙ্গী—এমন নানা বিষয় প্রায়ই ফুটবল ভক্তদের আলোচনার খোরাক জোগায়। তবে আজকের ম্যাচে সবার দৃষ্টি থাকবে সালাহর জাদুকরী পারফরম্যান্সের দিকেই।






