ময়দা: ২ কাপ

ইস্ট: ১ চা-চামচ

মাখন: ৭৫০ গ্রাম

তরল দুধ: ১ কাপ বা পরিমাণমতো

ওরেগানো: ১ চা-চামচ

ডিম: ১টি

লবণ: পরিমাণমতো

চিনি: ১ টেবিল চামচ

মোজারেলা চিজ: ১ কাপ

সাদা গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ

পছন্দমতো রঙের ক্যাপসিকামকুচি: ১ কাপ

ময়দা, ইস্ট, চিনি, লবণ একসঙ্গে মিলিয়ে নিন।

৩ টেবিল চামচ দুধ আলাদা করে রাখুন।

বাকি দুধ কুসুম গরম করে নিন।

শুকনা মিশ্রণের সঙ্গে ভালো করে মথে নিন।

অর্ধেক পরিমাণ মাখন দিয়ে আরও কিছুক্ষণ মথে নিন।

ঢাকনা দিয়ে ঢেকে এক ঘণ্টা গরম জায়গায় রাখতে হবে।

বাকি মাখন চুলায় গরম করে নিন।

এতে ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।

গোলমরিচের গুঁড়া, ওরেগানো, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন।

৩ টেবিল চামচ দুধ, ৪ টেবিল চামচ চিজ দিয়ে দিন।

আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

খামির ৪ ভাগ বা পছন্দমতো আকারে ভাগ করে নিতে হবে।

পাতলা রুটি বেলে মাখনের প্রলেপ দিয়ে দিতে হবে।

ওপরে বাকি চিজ ছড়িয়ে দিন।

একপাশে ক্যাপসিকামের পুর দিয়ে দিন।

রোল করে পেঁচিয়ে নিয়ে বেকিং ট্রেতে রেখে দিন।

ডিমের প্রলেপ দিতে হবে।

এভাবে সব কটি প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে।