রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

  • কলমি শাক ১ আঁটি
  • রসুন ৫-৬ কোয়া (কুচি)
  • শুকনা মরিচ ২টি
  • পেঁয়াজ ১টি (কুচি)
  • লবণ স্বাদমতো
  • তেল ২ টেবিল চামচ
  • একটু সয়া সস (ঐচ্ছিক)

কলমি শাক ভালো করে ধুয়ে ২-৩ ইঞ্চি আকারে কেটে নিন। কড়াইতে তেল গরম করুন, তারপর রসুন ও শুকনা মরিচ দিয়ে সুগন্ধ বের না হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ যোগ করে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভুনতে থাকুন। এবার কলমি শাক মিশিয়ে ভালো করে নেড়ে নিন। লবণ ও একটু সয়া সস দিন। ৩-৫ মিনিট ঢেকে রাখুন, যতক্ষণ না শাক নরম হয়। তারপর নামিয়ে পরিবেশন করুন।