রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ।
- করলা ৫-৬টি
- পেঁয়াজকুচি ২টি
- রসুনবাটা ১ চা-চামচ
- আদাবাটা ১ চা-চামচ
- কাঁচা মরিচকুচি ২-৩টি
- হলুদগুঁড়া আধা চা-চামচ
- মরিচগুঁড়া ১ চা-চামচ
- ধনেগুঁড়া ১ চা-চামচ
- জিরাগুঁড়া আধা চা-চামচ
- লবণ স্বাদমতো
- তেল পরিমাণমতো
- সুতা বা টুথপিক (করলা বেঁধে রাখার জন্য)
করলার তেতো স্বাদ কমাতে এই রেসিপি অনুসরণ করুন।
- করলা ভালো করে ধুয়ে মাঝখানে কেটে ভেতরের বীজগুলো বের করে নিন।
- তারপর লবণ মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন, যাতে তেতো কমে যায়। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
- একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি ভাজুন। এরপর আদা-রসুনবাটা মিশিয়ে কষান।
- সব গুঁড়ো মশলা, লবণ ও কাঁচা মরিচ যোগ করে ভালো করে ভেজে মিশ্রণটি শুকিয়ে নামিয়ে নিন।
- প্রতিটি করলার ভিতর এই মশলার মিশ্রণ ভরে সুতা বা টুথপিক দিয়ে বেঁধে রাখুন, যাতে ভর্তি মশলা বের না হয়।
- আবার কড়াইতে তেল গরম করে করলাগুলো হালকা আঁচে ঢেকে ভাজতে থাকুন।
- মাঝেমধ্যে উল্টে দিন, যাতে সব দিক থেকে সোনালি রঙ ধরে।






