রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ ৭ মে (২৪ বৈশাখ) সন্ধ্যায় রাজধানীর লেকশোর হোটেলে একটি আকর্ষণীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এই শোয়ে ঠাকুরবাড়ির মেয়েদের স্টাইলিশ ভাবনা এবং তাঁদের সাহসিক গল্পগুলো তুলে ধরা হয়েছে। আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, হাইকমিশন অব ইন্ডিয়া এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল বাংলাদেশ।