ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেটের দিকে কক্সবাজার—দেশের প্রতিটি কোণায় অভিজাত হোটেল ও রিসোর্টগুলোতে পয়লা বৈশাখে উৎসবের প্রস্তুতি চলছে। মূল আকর্ষণ পান্তা–ইলিশ, বিভিন্ন দেশীয় ভর্তা, মেজবানি মাংস, পিঠা-পায়েসের পাশাপাশি লোকসংগীত, আলপনা উৎসব, মেলা ও নাগরদোলার মতো সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ‘এলিমেন্টস’ রেস্তোরাঁয় আজ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ‘বৈশাখী উৎসব’ চলবে। রাতের বুফে মূল্য ১০ হাজার ৫০০ টাকা। নির্দিষ্ট ব্যাংক কার্ডে ১টি কিনলে ৩টি খাবার বিনা মূল্যে পাওয়া যাবে। এছাড়া ১৪, ১৭ ও ১৮ এপ্রিল দুপুরের বুফে ৭ হাজার ৫০০ টাকায় খাবারের সঙ্গে সুইমিংপুল ব্যবহারের সুবিধা বিনামূল্যে। যোগাযোগ: ০১৭১৩০৪৭৬৯৮।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘ক্যাফে বাজার’ রেস্তোরাঁয় ১৩ থেকে ১৫ এপ্রিল ‘বৈশাখী ফুড ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে। এখানে মাছভাজা, মেজবানি মাংস, গরুর কালাভুনা, পিঠা, পায়েস ও মিষ্টি পাওয়া যাবে। দুপুরের খাবার ৫ হাজার টাকায়, সুইমিংসহ ব্রাঞ্চ ৭ হাজার টাকায় এবং রাতের খাবার ৯ হাজার টাকায় লাইভ মিউজিক ও র‍্যাফল ড্র সহ উপভোগ করা যাবে। নির্দিষ্ট কার্ডে একটি কিনলে চারটি খাবারের সুযোগ। যোগাযোগ: ০১৭১৩৩৮২৬০৯।

আজ মঙ্গলবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত লো মেরিডিয়েন ঢাকার লবি ও পুলসাইডে ‘বৈশাখী স্ট্রিট ফুড কার্নিভ্যাল’ চলবে। ঝালমুড়ি, ফুচকা, চটপটি, দেশীয় পিঠা-মিষ্টির পাশাপাশি লাইভ কুকিং স্টেশনে শেফরা তৈরি করবেন গরম জিলাপি ও অন্যান্য রসন পদ। যোগাযোগ: ০১৭৬৬৬৭৩৪৪৩ অথবা ০১৯৬৬৬৬০০৯০।

গুলশানের রেনেসাঁ ঢাকা হোটেলে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক আয়োজন রয়েছে। দুপুরের আনলিমিটেড বুফে ২ হাজার ৪৫০ টাকা, রাতেরটি ২ হাজার ৯৫০ টাকা। দলীয় বুকিংয়ে ২০ শতাংশ ছাড়। যোগাযোগ: ০১৭০৪১১২৬৪৮।

আমা‌রি ঢাকার ‘আমায়া ফুড গ্যালারি’তে আজ দিনভর বৈশাখী আয়োজন। দুপুরের ‘স্বাদে বৈশাখ’ প্যাকেজ ৬ হাজার ৪৯৯ টাকায় দেশীয় পদের সমাহার, নির্দিষ্ট কার্ডে ১টি কিনলে ২টি খাবার। রাতের ‘রসনা বৈশাখ’ ৮ হাজার ৯৯৯ টাকায় ১টি কিনলে ৩টি খাবার বিনামূল্যে। যোগাযোগ: ০১৭৭৭৭৯৬৪৪৪।

শেরাটন ঢাকার লেভেল ১২-এর গ্র্যান্ড বলরুমে আজ বর্ষবরণ মেলা বসছে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সার্কাস শো, পুতুলনাচ, বায়োস্কোপ, ভাগ্যগণনা, দেশীয় পণ্য প্রদর্শন, মিউজিক্যাল চেয়ার, বেলুন শুটিং, শিশুদের আর্ট প্রতিযোগিতা ও ফেস পেইন্টিং থাকবে। ফুড কুপনসহ প্রবেশমূল্য ২ হাজার ৫০০ টাকা। ব্যাংক এশিয়া কার্ডে ‘বাই ওয়ান গেট ওয়ান’ এবং নির্দিষ্ট কার্ডে ৫০০ টাকা ছাড়। যোগাযোগ: +৮৮০ ৯৬৩৮৮৬৮৬৮৬।

ঢাকা রিজেন্সির বৈশাখী ভোজ ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে দুপুর-রাতে খাঁটি বাঙালি খাবার। ১ হাজার ৭৯৯ টাকার বৈশাখী প্ল্যাটারে ভাত, পাঁচ পদের ভর্তা, ইলিশভাজা, কাঁচা আমের টক ও মিষ্টি। দুপুর-রাতের খাবার ৫ হাজার ৫৫৫ টাকায়, ১১ হাজার ১১১ টাকায় ৪ জনের প্যাকেজে নির্দিষ্ট কার্ডে বিশেষ সুবিধা। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।

দ্য ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা। লাইভ ফোক মিউজিক, বায়োস্কোপ, টিয়াপাখি ভাগ্যগণনা, জাম্পিং ক্যাসেল, রিং টস, লুডু, চুড়ি স্টল, আলতা, ডুডল আর্ট, ব্রাশ অ্যান্ড ব্লোসহ বিভিন্ন কার্যক্রম। খাবারে ফুচকা-চটপটি, পিঠা, ঝালমুড়ি, লাইভ জিলাপি, বাতাসা, মিষ্টান্ন ও আইসক্রিম। টিকিট ২ হাজার টাকা, ৫ বছরের নিচে শিশু বিনামূল্যে। যোগাযোগ: ০২২২২২৯১৯৮৮।

ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৈশাখী উৎসব। লাইভ লোকসংগীত, বায়োস্কোপ, নাগরদোলা, জাদু, পুতুলনাচ, শিশুদের জয়রাইড ও আলপনা। খাবার স্টলে ঐতিহ্যবাহী নাশতা-পিঠা। প্রবেশমূল্য ২ হাজার টাকা। যোগাযোগ: ০১৮৮৬৪৪১১৬৬, ০১৮৮৭৩৩৩৫৫৫।

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ১২ থেকে ১৯ এপ্রিল ‘বৈশাখী সিটিস্কেপ’ প্যাকেজ—সিলভার, গোল্ড ও ডায়মন্ড বিভাগে। যোগাযোগ: ০৯৬৬৬৭৭৪৪৬৬।

সিলেটের রোজ গার্ডেন রিসোর্টে ২ হাজার ৯৯৯ টাকায় বৈশাখী বুফে ডিনার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা। যোগাযোগ: ০১৩২১২০১৫৯৭।

বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে বৈশাখী মেলা, ৫০০ টাকার কুপন দিয়ে প্রবেশ—খাবার-পানীয়ের বিলে সমন্বয়যোগ্য। যোগাযোগ: ০১৭৭৭৭৩৫১৭১।

চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগংয়ে ১১ এপ্রিল থেকে সাত দিনের বৈশাখী উৎসব, বিভিন্ন পিঠা। ১৩-১৫ এপ্রিল লাগুনা রেস্তোরাঁয় আজ দুপুর ২ হাজার ৩৯৯ টাকা, ১৩ ও ১৫ এপ্রিল রাত ৩ হাজার ৫০০ টাকা। নির্দিষ্ট কার্ডে সুবিধা। যোগাযোগ: ০১৭৫৫৫৫৪৫৭৮।

চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউতে আজ ‘বৈশাখী আমেজে আনলিমিটেড ভোজ’, দুপুর ৫ হাজার ৭০০ টাকা। আজ থেকে ১৭ এপ্রিল রাত ৬ হাজার ৮৮৮ টাকা। নির্দিষ্ট কার্ডে ১টির বদলে ৩-৪টি খাবার। যোগাযোগ: ০১৮৪১৬২১১৫৮।

সিলেটের হোটেল নূরজাহান গ্র্যান্ডে ‘নববর্ষ উৎসব’ ও বৈশাখী প্ল্যাটার। যোগাযোগ: ০১৯৫৯৯০২৩২৩।

হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের বিশেষ মেনু। যোগাযোগ: ০১৯৯০০০১০০০।

কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী উৎসব, লোকজ সংগীত-নাচে বর্ষবরণ। যোগাযোগ: ০১৭৭৭৭৪৪০০৬।

রামাদা বাই উইন্ডহ্যাম ওশান লাউঞ্জে আজ দুপুর থেকে রাত পর্যন্ত পিঠা-মিষ্টি-লাড্ডু, ঝালমুড়ি, লাইভ ফুচকা স্টল, লাইভ মিউজিক, ফেস পেইন্টিং ও মেহেদি। প্রবেশমূল্য ৪৯৯ টাকা—খাবার কুপন হিসেবে ব্যবহারযোগ্য। যোগাযোগ: ০১৮৯৬১০০০৩৯।

সায়মন হেরিটেজে আজ ৬ হাজার ৫০০ টাকায় রুম ভাড়া সঙ্গে বিনামূল্যে দুপুর বা রাতের খাবার। যোগাযোগ: ০১৯৬৯৯৭৭৯৯৯।