• ছানা: ১ কাপ


  • গুঁড়া চিনি: আধা কাপ


  • পানি: ২ টেবিল চামচ


  • এলাচিগুঁড়া: সিকি চা-চামচ


  • ঘি: আধা চা-চামচ


  • মাওয়া: প্রয়োজনমতো




  • প্রথমে ছানা, এলাচিগুঁড়া ও চিনি মিলিয়ে মসৃণ ভাবে মাখুন।


  • এরপর একটি প্যানে ঘি গলিয়ে তাতে মাখানো ছানা দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন, যাতে পাত্রের তলায় না লেগে যায়।


  • অল্প পানি মিশিয়ে ছানা নাড়তে নাড়তে চালিয়ে যান, যখন তা মোটামুটি শুকিয়ে আসবে কিন্তু একেবারে শুকিয়ে যাবে না এবং নরম থাকবে, তখন আগুন থেকে নামিয়ে নিন।


  • সামান্য ঠান্ডা হলে ছানা থেকে ছোট ছোট অংশ নিয়ে বলের আকার দিন এবং মাওয়ায় ভালো করে গড়িয়ে নিন।


  • পুরোপুরি ঠান্ডা হলে পরিবেশন করুন।