শুভাগতা দেবাশীষ শেয়ার করেছেন হাতে মাখা পুঁটি মাছের শর্ষেবাটা চচ্চড়ির রেসিপি।

উপকরণ:

  • পুঁটি মাছ ২৫০-৩০০ গ্রাম
  • পেঁয়াজকুচি ২-৩টি
  • কাঁচা মরিচ ৫-৬টি
  • শর্ষেবাটা ১ টেবিল চামচ
  • হলুদগুঁড়া আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • শর্ষের তেল ৪ টেবিল চামচ
  • রসুনবাটা আধা চা-চামচ (ঐচ্ছিক)

প্রস্তুতির ধাপ:

  • পরিষ্কার করা পুঁটি মাছ, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, শর্ষেবাটা, হলুদগুঁড়া, লবণ, রসুনবাটা, শর্ষের তেল হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন।
  • এবার ১০-১৫ মিনিট ঢেকে রেখে দিন, এতে শর্ষের স্বাদ ও গন্ধ মাছের ভেতর ঢুকে যাবে। কড়াইতে অল্প শর্ষের তেল গরম করুন।
  • পুরো মাখানো মিশ্রণ একসঙ্গে ঢেলে ঢেকে অল্প আঁচে রান্না করুন।
  • মাঝেমধ্যে হালকা নেড়ে দিন—পুঁটি মাছ নরম, তাই বেশি নাড়বেন না।
  • আলাদা পানি দেওয়ার দরকার নেই—পেঁয়াজ আর মাছ থেকেই পানি বের হবে।
  • তেল ওপরে উঠে এলে ২-৩টি কাঁচা মরিচ দিয়ে ১ চা-চামচ কাঁচা শর্ষের তেল ছড়িয়ে দিন।
  • এবার ঢেকে ২ মিনিট রেখে নামিয়ে নিন।