ভারী খাবার অনেক খাওয়া হয়েছে, এবার পরিবেশন করুন আরামদায়ক কিছু। এই গরমে হাতে মাখা ট্যাংরা মাছ প্রশান্তি দেবে। রেসিপি শেয়ার করেছেন শুভাগতা দেবাশীষ।
উপকরণ:
- ট্যাংরা মাছ ২৫০-৩০০ গ্রাম
- পেঁয়াজকুচি ২-৩টি
- কাঁচা মরিচ ৫-৬টা (ফাটা)
- হলুদগুঁড়া আধা চা-চামচ
- লাল মরিচগুঁড়া ১ চা-চামচ
- ধনেগুঁড়া আধা চা-চামচ
- লবণ স্বাদমতো
- শর্ষের তেল ৪ টেবিল চামচ
- রসুনবাটা ১ চা-চামচ
- টমেটোকুচি ১টা (ঐচ্ছিক, হালকা টক স্বাদের জন্য)
ইলিশ, চিংড়ি পাতুরি খাওয়া হয়ই কিন্তু দুধ মালাইয়ের পাতুরি?
প্রস্তুতির ধাপ:
- ট্যাংরা মাছ পরিষ্কার করে নিন।
- এরপর মাছের সঙ্গে লবণ, অর্ধেক হলুদগুঁড়া, অল্প লাল মরিচগুঁড়া, সামান্য শর্ষের তেল ভালো করে হাতে মাখিয়ে নিন।
- ১০-১৫ মিনিট রেখে দিন।
- কড়াইতে বাকি শর্ষের তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি করুন।
- রসুনবাটা দিয়ে একটু ভেজে বাকি মসলা (লাল মরিচগুঁড়া, ধনেগুঁড়া, হলুদগুঁড়া) দিয়ে অল্প পানি দিয়ে কষান।
- চাইলে এখানে টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
- এখন মাখানো মাছ আর কাঁচা মরিচ দিয়ে দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন।
- মাঝেমধ্যে নেড়ে দিন, কিন্তু বেশি না।
- লেবু ও কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন।
কাচকি মাছের বাটি চচ্চড়ি বানাবেন যেভাবে, দেখুন রেসিপি






