ঈদে ভারী খাবার খাওয়ার সময় পার হয়েছে। এখন হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি সত্যিই আরাম দেবে। রেসিপি শেয়ার করেছেন শুভাগতা দেবাশীষ।
উপকরণ
- কাচকি মাছ: ২৫০ গ্রাম (ভালো করে ধোয়া)
- পেঁয়াজকুচি: ২টি
- কাঁচা মরিচ: ৫-৬টি
- হলুদগুঁড়া: আধা চা-চামচ
- লাল মরিচগুঁড়া: ১ চা-চামচ
- ধনেগুঁড়া: আধা চা-চামচ
- লবণ: স্বাদমতো
- রসুনবাটা: ১ চা-চামচ
- শর্ষের তেল: ৩-৪ টেবিল চামচ
প্রণালি
কাচকি মাছ, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, সব গুঁড়া মসলা, রসুনবাটা এবং শর্ষের তেল একসঙ্গে হাতে ভালোভাবে মিশিয়ে নিন। ৫-১০ মিনিট অপেক্ষা করুন। একটি হাঁড়িতে ১ কাপ পানি দিন এবং তার মধ্যে একটি স্ট্যান্ড বা ছোট প্লেট রাখুন। মাখানো মাছের বাটি স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট স্টিম করুন। চাইলে কম আঁচে চুলার উপর সরাসরি বাটি বসিয়ে রান্না করতে পারেন। শেষে ঢাকনা তুলে হালকা নেড়ে নিন।






