অনেকের কাছে আপনি হয়তো ‘বেস্ট ফ্রেন্ড’, কিন্তু আপনার জীবনে এমন কোনো সেরা বন্ধু নেই যাকে আপনি নিজের সবচেয়ে কাছের বলতে পারেন। এমন হলে আপনার কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, চলুন সেগুলো জেনে নেওয়া যাক।

ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, একজন ভালো বন্ধু জীবনের বড় সম্পদ। অনেকে মনে করেন, ‘বেস্ট ফ্রেন্ড’ না থাকলে জীবন অসম্পূর্ণ। কিন্তু বাস্তবে এটা সবসময় সত্যি নয়।

কাছের বন্ধু না থাকলেও আপনি শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন। অনেক সময় এই অভাবই মানুষকে ভেতর থেকে আরও মজবুত করে।

হয়তো আপনি নিজের মনের মতো মানুষ পাননি। তাই ভুল লোককে জীবনে না ঘেঁষে ‘একলা চলো রে’ নীতিতে এগিয়ে চলেছেন।

আবার হয়তো বন্ধুত্ব হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পেরেছেন যে সম্পর্কটি চালিয়ে নেওয়া যাবে না। তখন নিজের সঙ্গেই বন্ধুত্ব করে ফিরে এসেছেন। আপনার এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখুন।

বন্ধু না থাকলে সমস্যায় পড়লে নিজেকেই সমাধান খুঁজতে হয়। এতে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে। নানা মতামতের প্রভাবে না পড়ায় আপনি সহজেই বাস্তবতার মোকাবিলায় নিজস্ব কৌশল আয়ত্ত করেন।

সবসময় কাউকে মনের কথা না বলতে পারায় আপনি নিজেই দুঃখ, রাগ ও হতাশা সামলাতে শিখে যান।

বন্ধুর জীবনসঙ্গীকে যদি আপনার পছন্দ না হয়। বন্ধুত্ব মানেই প্রায়ই ঝামেলা, ভুল বোঝাবুঝি আর মানসিক চাপ। এসব না থাকলে জীবন অনেক শান্ত হয়।

একাকিত্ব মানুষকে নিজের ভিতরে তাকাতে শেখায়। আপনি বুঝতে পারেন, আসলে আপনি কে এবং কী চান।

বন্ধুত্ব বজায় রাখতে অনেক সময় লাগে। সেই সময় আপনি নিজের আত্মোন্নয়নে ব্যয় করতে পারেন।

একা সময় কাটাতে আপনার একাকিত্ব বোধ হয় না। বরং নিজের সঙ্গ উপভোগ করেন এবং সময়ের সঙ্গে তা শক্তিতে রূপ নেয়।

বন্ধু থাকলে তাঁদের থেকে প্রত্যাশা থাকে। প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানই হতাশা। বন্ধুরা অনেক সময় কষ্ট দেয় বা দূরে সরে যায়। কিন্তু না থাকলে সেই হতাশাও থাকে না।

সূত্র: ভেরিওয়েল মাইন্ড