রুপচাঁদা ৪টি

পাপরিকা ১ টেবিল চামচ

গোলমরিচগুঁড়া আধা চা-চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

লবণ পরিমাণমতো

সয়া সস ১ চা-চামচ

কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

তেল ১ চা-চামচ

মাখন ২ টেবিল চামচ।

রুপচাঁদা মাছ পরিষ্কার করে নিন।

ছুরি দিয়ে দাগ কেটে ধুয়ে কিচেন টিস্যু দিয়ে পানি ভালোভাবে মুছে নেবেন।

মাখন আর তেল ছাড়া বাকি সব উপকরণ মেখে নিন।

ফয়েল পেপারে গলানো মাখন ও তেলের ওপরে মাছ দিয়ে ওভেনে ১৫ মিনিট বেক করুন।

মাছ উল্টে আরও ১০ মিনিট বেক করুন। চাইলে চুলায় গ্রিল প্যানেও গ্রিল করে নিতে পারেন।