ভুল ধরিয়ে দিলে সংশোধনের উদ্যোগ নেবে সরকার: আবদুল মঈন খান
সরকারি কাজে ভুল ধরিয়ে দিলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।
বাংলাদেশের সর্বশেষ খবর ও ঘটনাপ্রবাহ
সরকারি কাজে ভুল ধরিয়ে দিলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।
বিদেশি মিশন থেকে পালানো এনএসআইয়ের চার কর্মকর্তার মধ্যে দুজনকে বহিষ্কার করা হয়েছে। বাকি দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
স্থায়ী ঠিকানা বা ভিটেবাড়ি না থাকায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগপত্র পাননি মিশন আচার্য, অবশেষে তাঁর নিয়োগের ব্যবস্থা করছে শিক্ষা মন্ত্রণালয়।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আয়োজনে রাজধানীতে লেখক-প্রকাশক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লেখক ও প্রকাশকরা গুণগত মান ও দায়িত্বশীলতার ওপর জোর দেন।
২৬ ঘণ্টা পর গির্জা থেকে চুরি হওয়া পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ।
অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ৫ লাখ টাকা ধার করে সৌদি আরবে গিয়ে কর্মরত অবস্থায় মাটিচাপায় ইসমাইল হোসেন নামে বরগুনার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা...
কুমিল্লায় তিন দিনব্যাপী কারিগরি মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়েছে।
অভিযোগ ওঠার পর ওই বৃদ্ধকে আটক করে প্রথমে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে বিষয়টি মীমাংসার কথা বলে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকআপ নিয়ে মিছিল করার অভিযোগে ৯ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। আটকের সময় তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না পেয়ে দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানুষ কেন ও কী কারণে মারা যাচ্ছে, তা জানা কেবল মৃত্যুর তথ্য রাখা নয়; বরং স্বাস্থ্যঝুঁকি বোঝা, প্রতিরোধযোগ্য রোগ চিহ্নিত করা এবং সঠিক নীতিনির্ধারণের জন্য অত্যন্ত জরুরি।