শিক্ষার্থীর তৈরি ওয়েবসাইটে সহজ হলো সারের হিসাব ও তদারকি
জামালপুরের একাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয় হাসান রাফির তৈরি ২০ হাজার টাকার ওয়েবসাইটে সহজ হয়েছে সার বিতরণ ও তদারকি ব্যবস্থা।
জামালপুরের একাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয় হাসান রাফির তৈরি ২০ হাজার টাকার ওয়েবসাইটে সহজ হয়েছে সার বিতরণ ও তদারকি ব্যবস্থা।
রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে ১১৭ বস্তা সার মজুত রাখার অভিযোগে কনক কুমার দত্ত নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লালমনিরহাটের কালীগঞ্জে রান্নাঘরে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার উদ্ধার করে মো. জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বগুড়া সদর উপজেলায় বিএডিসি সারের হিসাবে গরমিল পাওয়ায় মেসার্স এস আর এগ্রো ও সোনালী ট্রেডার্স নামের দুই ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গার জীবননগরে বৈধ লাইসেন্স ছাড়া সরকারি সার মজুতের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হলেও কিছু এলাকায় সারের সংকট রয়েছে।
নীলফামারীর জলঢাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত ৭৭৩ বস্তা সার জব্দ এবং দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে অবৈধ সার মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ৭২ বস্তা সার জব্দ।
জামালপুরের দেওয়ানগঞ্জে লাইসেন্স ছাড়া সার মজুত করায় হাসান বশরি নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পুঠিয়ায় অবৈধ সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সার কৃষকদের কাছে বিক্রি।
যশোরের চৌগাছায় বৈধ কাগজপত্র ছাড়া ১৩ হাজার কেজি সার মজুতের দায়ে ব্যবসায়ী খাইরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রম তদারকিতে সমাজকল্যাণমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার দায়ে ‘কুঞ্জ ট্রেডার্স’ নামের একটি খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।