পুলিশ ফাঁড়িতে হারপিক পান, স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য
ফরিদপুরের মধুখালীর নবম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তারের রহস্যজনক মৃত্যু এবং ধর্ষণের অভিযোগ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মৃত্যুর আগে ধারণ করা ভিডিওতে নির্যাতনের কথা বলা হয়েছে, তবে পুলিশ ভিন্ন দাবি করছে।