পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার
গাড়ি থামতেই কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে প্রবাসী জামাল ও তাঁর বন্ধুকে জিম্মি করেন। তাঁদের সঙ্গে থাকা সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়।