দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন হয়েছেন ১ হাজার ৯৭০ জন রোগী।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে।

বিভাগীয় তথ্যের হিসেবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের দুজন এবং সিলেট বিভাগের একজনের মৃত্যু হয়েছে।