শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করছিলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের সময় চট্টগ্রামে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।