রাজধানীর বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
জরুরি মেরামতকাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি মেরামতকাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আট মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় সোমবার মধ্যরাত থেকে দেশের অন্যতম বৃহৎ এ সার...
শ্যমপুর শিল্প এলাকায় পাইপলাইন মেরামতের জন্য সোমবার ৭ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে এবং দেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে।
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বালুচর, আম্বরখানা ও এয়ারপোর্ট রোডসহ বেশ কিছু এলাকায় শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে খালাস বিলম্বিত হলেও দ্রুতই দেশের সার্বিক গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য...
কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রের ভাসমান টার্মিনালে কার্গো জাহাজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর ও রূপান্তর পুনরায় শুরু হওয়ায় সারাদেশে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হচ্ছে বলে...
গ্যাসের সরবরাহ আবার কমেছে
প্রায় দুই মাস পর স্বাভাবিক হওয়ার পর আবারও কমেছে দেশে গ্যাসের সরবরাহ। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর ভাসমান টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তরে বিঘ্ন ঘটায় সরবরাহ কমে...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর করায় বিঘ্ন ঘটেছে। ফলে এলএনজি সরবরাহ কমায় সামগ্রিক গ্যাস সরবরাহ কিছুটা কমেছে।
সরবরাহ লাইনে গ্যাসের চাপ কম থাকলে উৎপাদন সচল রাখতে সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে ভরে গ্যাস নেন তৈরি পোশাক ও বস্ত্র, সিরামিকসহ বিভিন্ন খাতের অনেক শিল্পকারখানার মালিকেরা।
দীর্ঘ ২১৬ দিন বন্ধ থাকার পর জামালপুরের যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে পূর্ণ উৎপাদনে ফিরতে আরও ১৫ দিন সময় লাগবে।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় সংকটে পড়েছে বাংলাদেশ। চুক্তির কার্গো না আসায় বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে, বাড়ছে পেট্রোবাংলার লোকসান।
গ্যাস-সংকটের মধ্যে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে গ্যাস বুস্টার ও কম্প্রেসর বিক্রি বেড়েছে।
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর নয়টি এলাকায় বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শাহজাহানপুর রেলক্রসিংয়ে ভালভ স্থাপন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলএনজি কার্গোর ঘাটতির কারণে তিন দিন বন্ধ থাকার পর মহেশখালীর এক্সিলারেট টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে প্রধান ফটক পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন হলেও ভেতরের অভ্যন্তরীণ লাইন স্থাপনের কাজ শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে; প্রকল্পটি নিয়ে চার বছর ধরে জটিলতা চলছে এবং ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর অনিয়ম বিষয়ে মেমো ইস্যু করেছে বাণিজ্যিক নিরীক্ষা অধিদপ্তর।
সরাসরি ক্রয়পদ্ধতিতে এলএনজি কার্গো আনার পরিকল্পনা থাকলেও আগস্টে নির্ধারিত চারটি কার্গোর একটিও না আসায় দেশে গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মহেশখালীর এক্সিলারেট এনার্জি ও সামিটের টার্মিনাল দুটি থেকে এলএনজি সরবরাহ সচল হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের প্রাপ্যতা বাড়বে।
গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়েছে অনেক এসএমই কারখানার। রপ্তানি আদেশ থাকা সত্ত্বেও গ্যাসের অভাবে কারখানা বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের করুণ পরিস্থিতি বর্ণনা করেছেন উদ্যোক্তারা।
গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে চট্টগ্রামের শিল্পকারখানাগুলোতে। স্থায়ী সমাধান, দাম হ্রাস ও রেশনিং চালুর দাবি জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
দেশে তীব্র গ্যাস সংকটে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। স্থায়ী সমাধানে টেকসই উদ্যোগ, গ্যাসের দাম কমানো এবং প্রয়োজনে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
এলএনজি টার্মিনালের সমস্যার কারণে নোয়াখালীর আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২৯ হাজার ৩৫০ গ্রাহক চরম ভোগান্তির শিকার হয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় পাইপলাইনে লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় হাজারো গ্রাহক ও সিএনজি স্টেশন সংকটে পড়েছে।