ব্রাহ্মণবাড়িয়ায় আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (বিজিডিসিএল) সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের আওতায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলার সব শ্রেণির গ্রাহকের কাছে গ্যাস পৌঁছাবে না। এ সময়কালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন সকল এলাকায় গ্যাস সংযোগ স্থগিত থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল।