ব্রাহ্মণবাড়িয়ার সকল এলাকায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কোম্পানি জানিয়েছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার সব শ্রেণির গ্রাহকের কাছে গ্যাস পৌঁছাবে না।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজিডিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।