লবণ আমদানির অনুমতিতে দুশ্চিন্তায় চাষিরা
মৌসুম শুরু হওয়ার আগে অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। আমদানির অনুমতি দেওয়ায় পাইকারি বাজারে দাম কমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। মজুত রাখা লবণের ন্যায্যমূল্য...
মৌসুম শুরু হওয়ার আগে অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। আমদানির অনুমতি দেওয়ায় পাইকারি বাজারে দাম কমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। মজুত রাখা লবণের ন্যায্যমূল্য...
টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে এসআরবির অভিযানে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে গেলেও তালাবদ্ধ বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
কক্সবাজারে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু হয়েছে। হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও যানবাহনে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটিতে পর্যটকদের ঢল নামায় সৈকত নগরীতে ভিড় বাড়ছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার টেকনাফের সাবরাং টুরিজম পার্ক পরিদর্শন করেছেন। তিনি জানান, পার্কটি বিশ্বমানের পর্যটন হাবে রূপান্তর ও সেন্ট মার্টিনে যাতায়াত সহজ করতে আধুনিক জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রের ভাসমান টার্মিনালে কার্গো জাহাজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর ও রূপান্তর পুনরায় শুরু হওয়ায় সারাদেশে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক হচ্ছে বলে...
উখিয়ার আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের সমাবেশ, ঘরে ফেরার আকুতি
টেকনাফে নারীকে মারধর ও চুল কেটে দেওয়ায় দুজন গ্রেপ্তার
‘নয় বছর অনেক দীর্ঘ সময়, আর কোনো অনির্দিষ্টকালের বাস্তুচ্যুতি নয়; রোহিঙ্গাদের ঘরে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরির এখনই সময়’-এমন আহ্বান জানিয়েছে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)। মিয়ানমারে...
যুক্তরাষ্ট্র, হংকং ও চীনে প্রতি কেজি পোপা শুঁটকির বর্তমান দাম ৮ ডলার। আগে ছিল ১২ ডলার। পোপা শুঁটকির দাম সোনার মতো প্রতিদিন ওঠানামা করে।
কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্রসৈকতে ভেসে আসা তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গাদের হতে পারে এই মরদেহ।
কক্সবাজারের সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলেন বীর কুমার তঞ্চঙ্গ্যা (৩০)। সেখান থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর, ভারতের শিলিগুড়ি করিডর পার হয়ে তিনি পৌঁছেছেন এভারেস্টের বেজ ক্যাম্পে। পুরো রাস্তা তিনি গিয়েছেন সাইকেলের প্যাডেল ঘুরিয়ে।
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের উপকূলে নৌকাডুবিতে রোহিঙ্গা মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল-কচ্ছপিয়া নৌঘাট এলাকার সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
টেকনাফে সাগরপথে অবৈধ প্রবেশের সময় নৌকাডুবিতে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে।
কক্সবাজারের রিসোর্টে সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ছয় বিদেশিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। আদালতে তাদের বিরুদ্ধে গভীর তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
মুক্তি পাওয়া কিশোর–তরুণেরা অভিযোগ করেছেন, অপহরণের পর পাচারকারী সদস্যরা তাঁদের আটকে রেখে নির্যাতন করেছেন।
কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের আস্তানা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ৬ নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এজাহারে উল্লেখ, ২৫০-৩০০ বিদেশি নাগরিক রিসোর্ট ভাড়া নিয়ে গোপনে কার্যক্রম পরিচালনা করছিলেন।
নিজের জীবনের সংগ্রামের স্বীকৃতি পেয়েছেন আমেনা বেগম। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মহিলাবিষয়ক অধিদপ্তরে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন তিনি।
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার চোঁয়ার ফাঁড়ি মাছের বাজার। প্রতিদিন সকাল ৬টায় এখানে বাজার জমে। ৩ ঘণ্টার এ বাজারে বিক্রি হয় প্রায় ৫ কোটি টাকার মাছ।
কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ১২ টন ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা ১০ জনকে আটক করা হয়। কোস্টগার্ড বলছে, এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল।
কক্সবাজারের সাগরের পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া আটটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে কলাতলী ও সুগন্ধা সৈকতের মধ্যবর্তী স্থানে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে সাগরে ডুবে কিশোরগঞ্জের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই তরুণকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকতে তীব্র ভাঙনের কারণে বালুচর সংকুচিত হচ্ছে এবং জিও ব্যাগের বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।
কক্সবাজার সমুদ্রসৈকতে ভাঙন তীব্র হওয়ায় বালুচর সংকুচিত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, ৩৫ বছরে ১ হাজার ৮৫ হেক্টর ভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়েছে। জিও ব্যাগের বাঁধে ঢেউয়ের আঘাতে ক্ষতি হচ্ছে, যা পর্যটকদের ভোগান্তি বাড়িয়েছে।
সংস্কারের তিন মাস না পেরোতেই ভেঙে পড়েছে কক্সবাজার সদরের খুরুশকুল পুরানবোর্ড থেকে পিএমখালীর চেরাংঘর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ। সড়কটির কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও তৈরি হয়েছে বড় বড়...