কক্সবাজার সমুদ্রসৈকতের প্রধান আকর্ষণ ছিল এর প্রশস্ত বালুচর। তবে গত কয়েক বছরে সৈকতের বিভিন্ন অংশে তীব্র ভাঙনের কারণে এই বালুচর সংকুচিত হয়ে আসছে। কিছু স্থানে বিশাল গর্ত ও খাল দেখা যাচ্ছে, আবার কোথাও ঢেউ এসে আছড়াচ্ছে জিও ব্যাগের বাঁধে।
এই পরিস্থিতি নিয়ে কথা বলেন কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশরাফুল হক। তিনি বলেন, "সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বড় ঢেউয়ের আঘাতে জিও ব্যাগের বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।"