সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দিলেন মো. নুরুল আফছার
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. নুরুল আফছার।
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন মো. নুরুল আফছার।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসো ওষুধ ও পোশাকসহ ছয়টি পণ্যের রপ্তানি সম্ভাবনার কথা উল্লেখ করেন।
পোশাকশ্রমিকদের আন্দোলনে ইন্ধনের অভিযোগে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তলব করা হয়েছে শতাধিক প্রতিষ্ঠানের তথ্য।
এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগের স্থবিরতা, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে রাজনীতিমুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
চাঁদাবাজি, রপ্তানিতে বাধা এবং চাষিদের ঠকানোর অভিযোগে পান রপ্তানিকারক সমিতিকে সুপ্ত ঘোষণা করল বাণিজ্য মন্ত্রণালয়।
আপিল বিভাগের চেম্বার আদালত এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করায় তাঁর দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা থাকল না।
বাংলাদেশে প্রযুক্তি ও লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়াতে এবং ভিসা জটিলতা দূর করে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় লিথুয়ানিয়া।
মাদ্রিদ চেম্বারের সভাপতি অ্যাঞ্জেলো আসেন্সিয়ো জানান, ২০১৮-৩০ সাল মেয়াদে বাংলাদেশে পরিবেশবান্ধব ভবন নির্মাণসহ যাতায়াত, কৃষি, অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে প্রায় ১৭২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের সুযোগ রয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে ডিজেলনির্ভর খাতগুলোতে উৎপাদন ও পরিবহন খরচ বাড়বে, যা পণ্যের দাম ও মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক জ্বালানি দাম নির্ধারণে কৃষি, শিল্প ও ভোক্তাদের প্রভাব বিবেচনা এবং আন্তর্জাতিক বাজারে দাম কমলে দ্রুত সমন্বয়ের দাবি জানান।
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রক্রিয়া সহজ করার কথা জানিয়েছেন ভারতীয় উপহাইকমিশনার।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত আগস্টে ২৫ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি ১ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে সংঘস্মারক পরিবর্তনের ক্ষমতা আরজেএসসির হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংস্থার সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে এমনিতে সাধারণ মানুষ কষ্টে আছে।
এলডিসি উত্তরণের ফলে অন্যতম রপ্তানি বাজার ইউরোপে জিএসপি, ইবিএর মতো শুল্কমুক্ত বাজারসুবিধা হারাবে বাংলাদেশ। কড়াকড়ি আসবে ওষুধসহ বিভিন্ন শিল্পের মেধাস্বত্ব–সংক্রান্ত বিধিবিধানেও।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জী জানিয়েছেন, উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে এবং সংলাপ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
বিশ্বমঞ্চে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উজ্জ্বলতম প্রচার ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার ‘প্লামি ফ্যাশনস লিমিটেড’। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে রেকর্ড ৯২ পয়েন্ট...
দেশে তীব্র গ্যাস সংকটে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। স্থায়ী সমাধানে টেকসই উদ্যোগ, গ্যাসের দাম কমানো এবং প্রয়োজনে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ চুক্তির ফলে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে এফবিসিসিআই; বিশেষ করে পোশাক ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংগঠনটি।
বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি পাওয়ার পর এফবিসিসিআইয়ে ১৬ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করেছেন প্রশাসক মো. ফজলুল হক।
বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগের পর এফবিসিসিআই-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিকেএমইএ-র সাবেক সভাপতি ফজলুল হক। আগামী ১২০ দিনের মধ্যে সংগঠনটির নির্বাচন সম্পন্ন করা হবে।
গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
ফেডারেশনে মনোনীত পরিচালকের পদ থাকছে ১২টি। তাঁদের চূড়ান্ত অনুমোদন দেবে সরকার। এ নিয়ে আপত্তি জানিয়েছে ব্যবসায়ীদের একাংশ।
গত বছর বাণিজ্য সংগঠন বিধিমালা প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন চেম্বার ও বাণিজ্য সংগঠনের আপত্তির মুখে তা সংশোধনের উদ্যোগ নেয় সরকার।
এফবিসিসিআই প্রায় দুই বছর নেতৃত্বশূন্য থাকায় সাধারণ ব্যবসায়ীরা ক্ষুব্ধ। সর্বশেষ সরকার নিযুক্ত প্রশাসকের মেয়াদও শেষ হয়েছে গত ২৬ জুন।