টাঙ্গাইলে মন্ত্রীর স্বজনের মৃত্যু: সন্দেহভাজন সেই মোটরসাইকেলচালককে গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য সহকারী আউয়াল শফিকের (৪০) মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাঙ্গাইলের সখীপুরে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য সহকারী আউয়াল শফিকের (৪০) মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এফবিআইয়ের একটি অনলাইন চাকরির পোর্টাল থেকে তথ্য চুরির দাবি করেছে হ্যাকার দল।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় রেলওয়ে কলোনির বাসিন্দাদের বাধার মুখে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় উচ্ছেদে যাওয়া রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাগ্বিতণ্ডা হয়। পরে বাসিন্দাদের আরও এক মাস সময় দিয়ে অভিযান না চালিয়েই ফিরে যান রেলওয়ের কর্মকর্তারা।
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক তরুণী।
কুমিল্লার অপ্রতিম হত্যা মামলার মূল আসামি তুহিন এলাকায় উচ্ছৃঙ্খলতার জন্য পরিচিত ছিলেন।
ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম।
কিশোর অপ্রতিম হত্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মা–বাবার প্যারেন্টিং নিয়ে সমালোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, সন্তান হারানো মা–বাবাকে দোষারোপ না করে শিশুদের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিয়ে ভাবা জরুরি।
পাকিস্তানে এক বছরের মধ্যে নথিভুক্ত হওয়া যৌন নিপীড়নের প্রায় ৪৪ শতাংশই ঘটেছে অনলাইনে।
দিনাজপুরে চার বছর বয়সী শিশু রাকিবা আক্তারকে হত্যার ঘটনায় তাঁর মা, প্রেমিক রিপন টুডুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইউএনও কাজী শামীম বলেন, দুই দিন আগে এক ব্যক্তি তাঁকে ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন।
তিন দিন নিখোঁজ থাকার পর ভোলার বোরহানউদ্দিনে খাল থেকে বস্তাবন্দী অবস্থায় সাত বছরের শিশু ইসমাইলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে।
ঘর থেকে ১০০ গজ দূরে ধানখেতের পাশের রাস্তা থেকে নাঈমের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।
পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ মো. রায়হানকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিতই পোস্ট দিচ্ছেন তিনি। সর্বশেষ গতকাল সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে সতর্ক করেছেন তিনি। তাঁর দাবি, তাঁকে ফাঁসাতে প্রতিপক্ষের একটি পক্ষ রাতে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের জবানবন্দিতে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে বদিউজ্জামানকে পেটানো হয় বলে তথ্য ওঠে এসেছে ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়।
সাতজনের ব্যাংক হিসাবে অতিরিক্ত প্রায় এক কোটি টাকা পাঠানো হয়। এর মধ্যে একজন পেনশনভোগী নন। কমিশন দিয়ে বাকি টাকা ফেরত নেওয়া হয়।
মুক্তি পাওয়া কিশোর–তরুণেরা অভিযোগ করেছেন, অপহরণের পর পাচারকারী সদস্যরা তাঁদের আটকে রেখে নির্যাতন করেছেন।
কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন বাতিল করেছেন আদালত।
অস্ত্রের ভয় দেখিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তার কাছ থেকে সরকারি ল্যাপটপ, মুঠোফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাতটার দিকে নগরের কোতোয়ালি থানার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের। তাঁদের মধ্যে আটজন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের এবং একজন কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ভবনের পেছনে রিকশাযাত্রীর পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মনির হোসেন। গতকাল শনিবার রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলনায় চুরির অভিযোগ তুলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর মেসের সব কক্ষে তালা ঝুলছে।