৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন
ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখান তাঁরা। বিশ্বাস অর্জনের জন্য দেন ভিসাও। কিন্তু সেই ভিসা আসলে জাল। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে ধরা পড়ে প্রতারণার বিষয়টি। এর আগেই ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা। এমন একটি প্রতারক চক্রের সদস্য আবদুল মাবুদকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।