সাতক্ষীরায় কালো পোশাকে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সাতক্ষীরা বাইপাস সড়কে কালো পোশাকে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের দাবি ও ১৫ আগস্ট স্মরণে এই কর্মসূচি।
সাতক্ষীরা বাইপাস সড়কে কালো পোশাকে ছাত্রলীগের ঝটিকা মিছিল, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের দাবি ও ১৫ আগস্ট স্মরণে এই কর্মসূচি।
আফগানিস্তানের বাদাখশানে বিস্ফোরণে মেয়র হাবিব উর রহমান মনসুর নিহত হয়েছেন। দুই সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে তালেবান প্রশাসনের দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তা এই হামলার শিকার হলেন।
আশুতোষ নাথ সম্প্রতি যুক্তরাষ্ট্রে পিএইচডি শেষ করেছেন। গবেষক হিসেবে চলতি মাসেই ইউনিভার্সিটি অব হিউস্টনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যু হয়েছে আট শ্রমিকের। ওই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ার পর তাঁদের সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ সহকর্মীদের। জাহাজটি কাটার আগে যথাযথ প্রক্রিয়া মেনে গ্যাসমুক্ত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছেন এবং তাকে ৯০-এর সংগ্রামের মূর্ত প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্ট উপলক্ষে ছাত্রলীগের টানানো ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ও তার চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাবার অভাব ও নানা প্রতিকূলতা কাটিয়ে মুক্তকণ্ঠ চর আলোর পাঠশালার প্রথম নারী শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৭২ অর্জন করেছেন মোছা. শারমিন আক্তার।
দীর্ঘ এক যুগ পর ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল জেমস। একই দিনে প্রয়াত রক সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন হওয়ায় সংবাদ সম্মেলনে নিজের একাকিত্বের কথাও বলেন তিনি।
দক্ষিণ কোরিয়ায় কয়েক সপ্তাহ ধরে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা চলার পর মাটির নিচেই আলু নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকরা জানান, প্রচণ্ড গরমে সবজি থেকে ফল—সবখানেই ক্ষতি হচ্ছে।
মির্জাপুরে মা ও মেয়ের লাশ উদ্ধার, হত্যার পর আত্মহত্যার সন্দেহ করছে পুলিশ।