মগবাজার অফিসের তালা খুলতে পারেনি জামায়াত: রাশেদ খান
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত নিজেদের মাস্টারমাইন্ড দাবি করলেও বছরের পর বছর মগবাজার অফিসের তালা খুলতে পারেনি এবং জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত নিজেদের মাস্টারমাইন্ড দাবি করলেও বছরের পর বছর মগবাজার অফিসের তালা খুলতে পারেনি এবং জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র জেনারেটরটি একজোড়া ব্যাটারির অভাবে দুই বছর ধরে অচল। ফলে লোডশেডিংয়ের সময় অপারেশন থিয়েটারসহ জরুরি চিকিৎসাসেবা বন্ধ হয়ে পড়ছে, যা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিজ সংসদীয় এলাকায় চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’। ১০ সেপ্টেম্বরের মধ্যে শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং ৩০ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতাটি শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার জুলিয়ান হিল এমপি এবং চীনের ফুডান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট চেন ঝিমিনের নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেনজীর আহমেদকে ইউএই থেকে দেশে ফেরাতে বাংলাদেশ সরকার আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার। তার কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি সোলার ইনভার্টার উৎপাদনে সহায়তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, নানামুখী তৎপরতার মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এগিয়ে যাচ্ছে এবং একে নতুন উচ্চতায় নিতে দুই দেশই নিবিড়ভাবে কাজ করছে।
ভারতে প্রথমবারের মতো প্রকাশ্য গণমাধ্যম অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও।
গত ৩০ জুলাই নিয়োগ পাওয়া ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের মধ্যে মো. মাহফুজুর রহমান ব্যক্তিগত কারণে চার দিনের মাথায় পদত্যাগ করেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, একটি নতুন দলের নেতারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবর্তিত অশালীন ও কুরুচিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি করছেন।