পাবনায় মানববন্ধনে পিস্তল উঁচিয়ে হামলা, গুলিবিদ্ধ ১
পাবনার আটঘরিয়ায় মাদ্রাসার শিক্ষকদের পক্ষে আয়োজিত মানববন্ধনে টিপু বিশ্বাস ও তার সহযোগীদের পিস্তল উঁচিয়ে হামলায় ইকরাম মোল্লা নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
পাবনার আটঘরিয়ায় মাদ্রাসার শিক্ষকদের পক্ষে আয়োজিত মানববন্ধনে টিপু বিশ্বাস ও তার সহযোগীদের পিস্তল উঁচিয়ে হামলায় ইকরাম মোল্লা নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্ত্রীর পরকীয়া ও সংসার ছেড়ে চলে যাওয়ার পর ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে দাম্পত্য জীবনের ইতি টানলেন এক ব্যক্তি।
ঢাকার সাভারে বিপিএটিসি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকশী (২৯) মারা যাওয়ার ঘটনায় তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় পাইপলাইনে লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় হাজারো গ্রাহক ও সিএনজি স্টেশন সংকটে পড়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেটের গতি ধীর করার নির্দেশ-সংক্রান্ত প্রসিকিউশনের বক্তব্য ও ওবায়দুল কাদের-পলকের কথোপকথন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রোববার যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
ইমাম আবু হানিফার আসল নাম নু’মান ইবনে সাবিত—এ বিষয়ে নির্ভরযোগ্য ইতিহাসে নানা আলোচনা রয়েছে। তাঁর উপনাম ‘আবু হানিফা’ নিয়েও কুফার ভাষায় লিখনের দোয়াত ‘হানিফা’ বলে উল্লেখ করা হয়।
দেশকে এগিয়ে নিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আজ রোববার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
রোমের দখল করা ‘স্পিন টাইম’ ভবন ঘিরে টানাপোড়েনের মধ্যে প্রচণ্ড গরমে ফুটপাতেই শত শত বাসিন্দা আশ্রয় নিয়েছেন।
এ বন্যার কারণে ২০২৬ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, তার নতুন সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, টোয়াব নিবন্ধিত ট্যুর অপারেটরদের মাধ্যমে এখন থেকে টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনা যাবে।