অনুসন্ধান ইঞ্জিন

সংবাদ অনুসন্ধান করুন

3160 টি ফলাফল পাওয়া গেছে: "চট্টগ্রাম বিভাগ"

চট্টগ্রামের বায়েজিদে ডায়রিয়ার প্রাদুর্ভাব, বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের বায়েজিদে ডায়রিয়ার প্রাদুর্ভাব, বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার বাবুলের কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আবদুল মতিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৭ জুলাই, ২০২৬ এ ১০:৪৯ অপরাহ্ণ
কর্ণফুলীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

কর্ণফুলীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

১৭ জুলাই, ২০২৬ এ ৬:২৮ অপরাহ্ণ
চট্টগ্রামে আবারও বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাব

চট্টগ্রামে আবারও বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাব

উত্তর বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আগামী কয়েক দিন হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

১৬ জুলাই, ২০২৬ এ ১:৫৯ অপরাহ্ণ
ফটিকছড়ি উত্তর উপজেলার সদরদপ্তরের স্থান পরিবর্তন দাবিতে হরতাল

ফটিকছড়ি উত্তর উপজেলার সদরদপ্তরের স্থান পরিবর্তন দাবিতে হরতাল

চট্টগ্রামের নবঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদরদপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ফেনী-খাগড়াছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা; হরতালে ছয় ইউনিয়নে যান চলাচল বন্ধ রয়েছে।

১৬ জুলাই, ২০২৬ এ ১:২০ অপরাহ্ণ
বোয়ালখালীর লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালীর লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

১৬ জুলাই, ২০২৬ এ ১২:১১ অপরাহ্ণ
‘চলে আসুন ষোলোশহর’—ওয়াসিমের শেষ আহ্বান, কোটাবিরোধী আন্দোলনে শহীদ হন মোহাম্মদ ওয়াসিম

‘চলে আসুন ষোলোশহর’—ওয়াসিমের শেষ আহ্বান, কোটাবিরোধী আন্দোলনে শহীদ হন মোহাম্মদ ওয়াসিম

শহীদ মোহাম্মদ ওয়াসিমের শেষ ফেসবুক স্ট্যাটাস ‘চলে আসুন ষোলোশহর’ ঘিরে স্মৃতিচারণা এবং কক্সবাজারের পেকুয়ার মেহেরনামার বাড়িতে ক্রেস্ট সাজিয়ে রাখার পাশাপাশি পরিবারের বক্তব্য উঠে এসেছে। ২০২৪ সালের ১৬ জুলাই ষোলোশহরে কোটাবিরোধী আন্দোলনের সময় ওয়াসিম গুলিতে নিহত হন।

১৬ জুলাই, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে দুবাইপ্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ফটিকছড়িতে দুবাইপ্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ফটিকছড়িতে দুবাইপ্রবাসী মুহাম্মদ রিদোয়ানের বাড়িতে ভোরে অস্ত্রধারীদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করলেও হামলাকারীরা পালিয়ে গেছে।

১৫ জুলাই, ২০২৬ এ ৬:০০ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বুধবার বিকেলে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন এইচএসসি পরীক্ষার্থীরা, যার ফলে সিডিএ অ্যাভিনিউ ও বায়েজিদ বোস্তামী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

১৫ জুলাই, ২০২৬ এ ৪:৫০ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের পুনরায় বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের পুনরায় বিক্ষোভ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে আবারও বিক্ষোভ শুরু করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

১৫ জুলাই, ২০২৬ এ ৩:৩৭ অপরাহ্ণ
পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান রুহুল কবির রিজভীর

পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান রুহুল কবির রিজভীর

বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ শেষে শিক্ষামন্ত্রীর প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১৪ জুলাই, ২০২৬ এ ৬:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রামে অস্ত্রবাজি-খুনে বেপরোয়া সন্ত্রাসীরা, লাগাম পাচ্ছে না পুলিশ

চট্টগ্রামে অস্ত্রবাজি-খুনে বেপরোয়া সন্ত্রাসীরা, লাগাম পাচ্ছে না পুলিশ

দিনদুপুরে দলবেঁধে এসে ব্যস্ততম বাজারে গুলি করে প্রকাশ্যে মানুষ হত্যা, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলা—এসব ঘটনা মনে হতে পারে কোনো সিনেমার দৃশ্য। তবে প্রায়ই এমন ঘটনা ঘটে চলছে চট্টগ্রামে।

১৪ জুলাই, ২০২৬ এ ১২:৩১ অপরাহ্ণ
‘সারা জীবনের সঞ্চয়ে পাকা ঘরটি করেছিলাম, চোখের পলকে ধসে পড়ল’

‘সারা জীবনের সঞ্চয়ে পাকা ঘরটি করেছিলাম, চোখের পলকে ধসে পড়ল’

মো. সেলিমের বাড়ি সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সামিয়ারপাড়ায়। তাঁর বসতঘরটি ছিল ডলু নদের পাশেই। গত বৃহস্পতিবার দুপুরে সেটি ধসে পড়ে। এখন বসতঘর ও ভিটা হারিয়ে দিশাহারা সেলিমের পরিবার।

১৪ জুলাই, ২০২৬ এ ৮:১৭ পূর্বাহ্ণ