২০২৬ সালে বিল গেটসের পছন্দের বই, অডিও বুক ও টিভি শো
লিংকডইনে ২০২৬ সালে তাঁর পড়া পছন্দের বই, অডিও বুক আর টিভি শোর কথা জানিয়েছেন বিল গেটস।
লিংকডইনে ২০২৬ সালে তাঁর পড়া পছন্দের বই, অডিও বুক আর টিভি শোর কথা জানিয়েছেন বিল গেটস।
শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের নতুন বই ‘প্রিয়জন আপনজন’-এর প্রকাশনা উৎসবে আলোচনা পর্ব ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গত শুক্রবার ঢাকার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারীদের সাক্ষাৎকার নিয়ে রচিত বই 'জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে উপহার দিয়েছেন শিক্ষার্থী তাহমিদ সাকিব।
লিভরারিয়া লেলোর ব্র্যান্ডপ্রধান ফ্রান্সিসকা পেদ্রো পিন্টো বলেন, ‘১২০ বছর ধরে আমরা একটি বিশ্বাসকে ধারণ করে আসছি যে বই মানুষের স্বাধীনতার শক্তিশালী মাধ্যম। ম্যানিফেস্টো লাইব্রেরি সেই বিশ্বাসেরই প্রতিফলন।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে।
মালয়েশিয়াকে নিয়ে লেখা ইংরেজি ভাষার অনেক জনপ্রিয় বই আছে। তবে সেসব বইয়ে ঘুরেফিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাপানি দখলদারির গল্প আসে; কিন্তু আজকের মালয়েশিয়াকে বুঝতে চাইলে অতীতের গল্পে পড়ে থাকলে চলবে না। দেশটির সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবন অনেক বদলে গেছে। সেই পরিবর্তনের গল্পও উঠে এসেছে সমসাময়িক লেখকদের বইয়ে। মালয়েশিয়াকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয়, এমন চারটি বইয়ের খোঁজ জেনে নিন।
জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টার তাদের ছয় হাজারের বেশি বই চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাতাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি হলিউডভিত্তিক প্ল্যাটফর্ম ব্ল্যাক লিস্টের সঙ্গে নতুন একটি অংশীদারত্ব চুক্তি করেছে। এ উদ্যোগের ফলে ব্ল্যাক লিস্টের অনলাইন ডেটাবেজে সাইমন অ্যান্ড শুস্টারের হাজারো বইয়ের তথ্য যুক্ত হবে। নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকারেরা সহজেই বইগুলো খুঁজে দেখে সেগুলো থেকে চলচ্চিত্র বা টিভি সিরিজ নির্মাণের সম্ভাবনা যাচাই করতে পারবেন।
বই পড়ার আগ্রহ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে তারা অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নামে একটি ছোটগল্প সংকলন প্রকাশ করছে, যার দাম রাখা হয়েছে মাত্র এক পাউন্ড। বইটিতে বুকার পুরস্কারজয়ী লেখক অ্যান এনরাইট ও ডেভিড স্যালের পাশাপাশি বুকার মনোনীত লেখক নাদিফা মোহাম্মদের গল্প জায়গা পেয়েছে। সংকলনটি সম্পাদনা করেছেন বুকারজয়ী লেখক রডি ডয়েল।
পুরস্কার হিসেবে সেরা ২০ জনের প্রত্যেককে ৩ হাজার টাকার বই, ৩ হাজার টাকার প্রাইজবন্ড এবং সার্টিফিকেট দেওয়া হয়।
কাবিননামায় দেনমোহরের জায়গায় ১০১টি বই লিখতে অপারগতা জানিয়েছিলেন কাজি। পরে বইয়ের সংখ্যা উল্লেখ করে মূল্য বাবদ একটি অর্থ ধরা হয়।
মেলায় অনেক বই এলেও মান নিয়ে অসন্তুষ্টির কথা বললেন এবার গবেষণা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া গবেষক ও প্রাবন্ধিক ইসরাইল খান।
বিভিন্ন স্টলের বিক্রেতারা জানালেন, আগের দিন শনিবারে লোকসমাগম বেশ ভালোই ছিল। ঐতিহ্যর ব্যবস্থাপক আমজাদ হোসেন বললেন, তাঁদের স্টলে অনেক নতুন বই এসেছে।