২০২১ সালে পুনের তিলক মহারাষ্ট্র বিদ্যাপীঠে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন দিপকে।
অভিজিৎ দিপকে চাননি সিজেপি শুধু অনলাইন আন্দোলনে সীমাবদ্ধ থাকুক, তাই শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে গত ৬ জুন তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসেন।
অভিজিৎ দিপকে চাননি সিজেপি শুধু অনলাইন আন্দোলনে সীমাবদ্ধ থাকুক, তাই শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে গত ৬ জুন তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসেন।
সিজেপির তরুণ সমর্থকেরা র্যাপ সংগীত, প্ল্যাকার্ড ও দেয়াললিখনের মাধ্যমে প্রকাশ্যেই মোদিকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন। কয়েক সপ্তাহ আগেও এমন ঘটনা প্রায় অকল্পনীয় ছিল।
বিজয় উদ্যাপনকারীদের মধ্যে ছিলেন ২৬ বছর বয়সী সুরজ এলামন। তিনি বলেন, একটি ছাত্র আন্দোলন কী ধরনের পরিবর্তন আনতে পারে, এটি তারই প্রকৃত প্রতিফলন।
দেশের তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে হিন্দিতে লেখা একটি চিঠি এক্সে পোস্ট করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সরকার তাদের অবস্থান থেকে সরে আসবে বলে মনে হচ্ছে না। ফলে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা আরও জোরালো হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ্।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এখন খুব সামান্য এক দাবি। লড়াইয়ের পরিধি এখন অনেক বড়। ওপর থেকে নিচ পর্যন্ত গোটা শাসনব্যবস্থার পচন এখন স্পষ্ট, যা পচা লাশের মতো দুর্গন্ধ ছড়াচ্ছে।
‘এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের নেওয়া ধারাবাহিক পদক্ষেপের একটি অংশ। আমাদের তরুণদের ভবিষ্যৎ যারা নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
যদি সংসদে জনগণের প্রতিনিধি তাঁদের সমস্যা তুলে ধরতে না পারেন, সরকারের জবাবদিহি নিশ্চিত করতে না পারেন, তাহলে সংসদের প্রয়োজন কী?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০৩১ সালের হুঁশিয়ারির জবাবে তৃণমূলের অস্তিত্ব মুছে ফেলার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনরত ছাত্রসমাজের প্রতিটি দাবি সমর্থন করে বলেছেন, গত এক দশকে ১৫৪টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে অথচ একজনও অপরাধী সাব্যস্ত হয়নি।
নিরাপত্তার কারণে দিল্লির লোক কল্যাণ মার্গ, রাজীব চকসহ ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে ডিএমআরসি।