‘ডাবল ডেট’–এ প্রিন্স নারুলার খোলামেলা স্বীকারোক্তি: দিনে ১৮টি ওষুধ, উদ্বেগের পাশাপাশি দাম্পত্যের টানাপোড়েন
‘ডাবল ডেট’ অনুষ্ঠানে প্রিন্স নারুলা জানিয়েছেন, জীবনের এক কঠিন সময়ে তীব্র উদ্বেগ তাঁকে প্রতিদিন ১৮টি ওষুধ খেতে বাধ্য করেছিল। সেই সময়ে শারীরিক-মানসিক সমস্যার পাশাপাশি স্ত্রী যুবিকা চৌধুরীর সঙ্গে সম্পর্কও পরীক্ষার মুখে পড়ে এবং বিচ্ছেদের কথাও ভেবেছিলেন বলে জানান তিনি।