প্রকৃতির মাঝে ব্যতিক্রমী পাঠশালা: আন্তর্জাতিক স্বীকৃতি পেল পাবনার বড়াল বিদ্যানিকেতন
পাবনার চাটমোহরে প্রকৃতিবান্ধব স্থাপত্য ও শিক্ষাপদ্ধতির জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেল 'বড়াল বিদ্যানিকেতন'। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের 'আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস' পুরস্কার অর্জন করেছে এই অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি।