ডার্ক ম্যাটারের সন্ধানে মিলল সম্ভাব্য সংকেত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় লাক্স-জেপলিন ডিটেক্টরে একটি অস্বাভাবিক কণার সংঘর্ষ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এটি ডার্ক ম্যাটারের সম্ভাব্য সংকেত, তবে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় লাক্স-জেপলিন ডিটেক্টরে একটি অস্বাভাবিক কণার সংঘর্ষ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এটি ডার্ক ম্যাটারের সম্ভাব্য সংকেত, তবে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।
মাথার ত্বক থেকে সাদাটে বা হলদে কণা ঝরে পড়া সবসময় খুশকি নয়; বরং এটি স্ক্যাল্প বিল্ডআপের লক্ষণ হতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সঠিক যত্ন ও চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ সম্ভব।
বৃষ্টিপাতের হার অনুযায়ী মরুভূমির সংজ্ঞা ও সাহারা, অ্যান্টার্কটিকা ও গোবির ভৌগোলিক ও জৈবিক বৈশিষ্ট্য।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫ গ্রাম প্লাস্টিক কণা প্রবেশ করছে। বাতাস, পানি কিংবা প্রিয় খাবার—কোনোটিই আজ এই অদৃশ্য বিষ থেকে মুক্ত নয়।
কোয়ান্টাম ক্রোমোগতিবিদ্যায় পূর্বাভাস দেওয়া হলেও প্রায় ৫০ বছর পর বেইজিংয়ের একটি কোলাইডারে এক্স(২৩৭০) কণার ভেতরে গ্লুবল কণার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের নিকটবর্তী একটি মুমূর্ষু তারার চারপাশে পানি ও মহাজাগতিক ধূলিকণার অস্তিত্ব শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
ঢাকা ও মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত আড়িয়ল বিলের পাঁচ ধরনের দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এক গবেষণায় এ...
দুধ, চিনি ও সয়াবিন তেলের মতো নিত্যপণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। গবেষকদের তথ্যানুযায়ী, প্লাস্টিক বর্জ্য ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই কণাগুলো খাদ্যচক্রে প্রবেশ করছে, যা মানবদেহের বিভিন্ন অঙ্গে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকার খুচরা বাজার থেকে সংগৃহীত চিনির ৯৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রতি কেজি চিনিতে ২১০ থেকে ৫০৮টি কণা রয়েছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরীক্ষায় দেশের বাজারে পাওয়া কাঁচা দুধ, প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্যের ৪১টি নমুনার সবকটিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বিশেষ করে ব্র্যান্ডের দুধে কণার পরিমাণ বেশি এবং শিশুদের ক্ষেত্রে এর ঝুঁকি সর্বোচ্চ বলে জানানো হয়েছে।
বিইউপি-র গবেষকদের এক গবেষণায় দেখা গেছে, ব্র্যান্ডেড সয়াবিন তেলের তুলনায় খোলা বা নন-ব্র্যান্ডেড তেলে প্রায় ২৪ শতাংশ বেশি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে।
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত এ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এর মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকা কোন টুথপেস্টের ক্ষতি কেমন, তা জানানো হয়েছে। গবেষণায় প্রতি ১০০ গ্রা