দেশের বাজারে ফলের সহজলভ্যতা নিশ্চিত করতে এবং আমদানির প্রক্রিয়াকে আরও সহজ করতে খেজুর, কমলা ও আপেল আমদানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের শুল্ক ও কর ছাড় ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগের ফলে বাজারে এসব ফলের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এই বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তাজা এবং শুকনো খেজুর আমদানির ক্ষেত্রে ৫ শতাংশের বেশি আমদানি শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারের দেওয়া এই বিশেষ সুবিধা ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বর্তমানে বাংলাদেশে চার ধরনের খেজুর আমদানি করা হয়ে থাকে। এর মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৫ কেজি ওজনের প্যাকেটে মোড়কজাত বা কৌটাজাত তাজা ও শুকনা খেজুরসহ অন্যান্য শ্রেণির খেজুর অন্তর্ভুক্ত রয়েছে।

পাশাপাশি, কমলা ও আপেল আমদানির ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এই দুই ধরনের ফল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক এবং অগ্রিম কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই বিশেষ সুবিধা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, “প্রযোজ্য ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের বেশি এবং মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্কের ২০ শতাংশের বেশি শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়।”