অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে একাধিক শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩টি ভিন্ন পদে ৩৫ জন প্রার্থী চাকরির সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ নভেম্বর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় নির্ধারিত হয়েছে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
পদের বিস্তারিত বিবরণ ও বেতন স্কেল নিম্নরূপ:
১. ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা: ১০টি
বেতন স্কেল: ২৪০০০-৫৮০০০ টাকা
২. অফিস সহকারয় কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১২টি
বেতন স্কেল: ২১৯০০-৫২৯০০ টাকা
৩. অফিস সহায়ক
পদ সংখ্যা: ১৩টি
বেতন স্কেল: ২০০০০-৪৮৪০০ টাকা
আবেদনকারীর বয়সসীমা:
আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ নভেম্বর তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। উল্লেখ্য যে, বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সফলভাবে সাবমিট করার পর, পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।