বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন কর অঞ্চল-রংপুরে জনবল নিয়োগের লক্ষ্যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩৬টি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে। বিশেষ করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য এই পদের আবেদন করার সুযোগ থাকছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলো এবং তাদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
১. পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যাা: ৭টি
বেতনস্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৮টি
বেতনস্কেল: ২৩৫০০-৫৬৮০০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮টি
বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪টি
বেতনস্কেল: ২১৯০০-৫২৯০০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯টি
বেতনস্কেল: ২০০০০-৪৮৪০০ টাকা (গ্রেড-২০)
আবেদনকারীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ১/১০/২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে যে, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন করার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।