বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৫৫টি শূন্য পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

১. পদের নাম: গাইড
পদসংখ্যা: ১
গ্রেড: ১১
বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা।

২. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ৩
গ্রেড: ১১
বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা।

৩. পদের নাম: লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতন স্কেল ও গ্রেড: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. পদের নাম: ফটোগ্রাফার (স্টিল)
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৫. পদের নাম: টেকনিশিয়ান (নেটওয়ার্ক)
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৬. পদের নাম: টেকনিশিয়ান (হার্ডওয়্যার)
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৭. পদের নাম: টিভি টেকনিশিয়ান
পদসংখ্যা: ২
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৮. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৩
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৯. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১০. পদের নাম: গ্রন্থাগার সহকারী
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১১. পদের নাম: সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর
পদসংখ্যা: ১২
গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১২. পদের নাম: অ্যাম্বুলেন্স ড্রাইভার
পদসংখ্যা: ২
গ্রেড: ১৫
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৩. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৬
গ্রেড: ১৫
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৫. পদের নাম: আইন সহকারী
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৬. পদের নাম: অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৭. পদের নাম: প্রটোকল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৮. পদের নাম: লাইনম্যান
পদসংখ্যা: ২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৯. পদের নাম: ক্যামেরাম্যান সহকারী
পদসংখ্যা: ১
গ্রেড: ১৭
বেতন স্কেল: ২১,৪০০-৫১,৯০০ টাকা।

২০. পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২৪
গ্রেড: ১৮
বেতন স্কেল: ২১,০০০-৫০,৯০০ টাকা।

২১. পদের নাম: মোয়াজ্জিন
পদসংখ্যা: ১
গ্রেড: ১৯
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২২. পদের নাম: মেকানিক গ্রেড-সি
পদসংখ্যা: ১
গ্রেড: ১৯
বেতন স্কেল: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৩. পদের নাম: অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৩
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

২৪. পদের নাম: সহকারী ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ৩
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

২৫. পদের নাম: কামরা পরিচারক/পরিচারিকা
পদসংখ্যা: ১৪
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

২৬. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১০
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

২৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার)
পদসংখ্যা: ৪
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

২৮. পদের নাম: ক্লিনার/হেল্লার
পদসংখ্যা: ২
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়মাবলী:
যেসকল প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি:
১ ও ২ নম্বর পদের জন্য ফি ১৬৮ টাকা;
৩ থেকে ১৮ নম্বর পদের জন্য ফি ১১২ টাকা এবং
১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য ফি ৫৬ টাকা নির্ধারিত করা হয়েছে।

আবেদনের সময়সীমা:
আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের প্রক্রিয়া শুরু হবে ১২ নভেম্বর ২০২৬, রাত ১২.০১ মিনিট থেকে। আবেদনের শেষ তারিখ ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।