সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে পা রাখার স্বপ্ন কখনো দেখেনি জেনিফার বারেত্তো। পেশাগত জীবনের লক্ষ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এক কাজে। তবে সেই জেনিফার বারেত্তোই এবার বিশ্বমঞ্চে জয় করে নিলেন মিস ইউনিভার্সের মুকুট।

পুয়ের্তো রিকোর এই ২৭ বছর বয়সী মনোবিজ্ঞানী কেবল মুকুট জিতেই থেমে থাকেননি, বরং তিনি সৃষ্টি করেছেন এক অনন্য ইতিহাস। মিস ইউনিভার্স প্রতিযোগিতার দীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম এমন একজন বিবাহিত নারী এবং মা, যিনি এই মর্যাদাপূর্ণ খেতাবটি জয় করতে সক্ষম হয়েছেন। তার এই অর্জন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে: মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো, হোলা, এএস, ক্লারিন, বিজনেস ইনসাইডার, লা প্রেনসা গ্রাফিকা ও ফোলিয়া ডি সাও পাওলো।