পুয়ের্তো রিকোয় আগামীকাল ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত এই পর্বের আগে আজ বর্তমান মিস ইউনিভার্স ফাতিমা বোশের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিতে এবং মহড়ায় অংশ নিয়ে বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। তবে এই ব্যস্ততার মাঝেও বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি এখনো মহড়ায় যোগ দিতে পারেননি। জানা গেছে, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। জ্বর, নিম্ন রক্তচাপ ও তীব্র গলাব্যথার কারণে তিনি বর্তমানে অসুস্থ এবং তাঁর পুরো সময়টি হোটেলকক্ষেই কাটছে। অসুস্থতার কারণে চূড়ান্ত পর্বের গুরুত্বপূর্ণ মহড়া থেকে তিনি দূরে রয়েছেন।
মিস ইউনিভার্স প্রিলিমিনারিতে নজর কাড়লেন বাংলাদেশের সামিরা খান মাহি
২৩ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৭ অপরাহ্ণ