বুটেক্সে আগামী ৩০ অক্টোবর টেক্সভার্স ২.০ আয়োজন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আগামী ৩০ অক্টোবর ‘টেক্সভার্স ২.০’ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতার মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও টেক্সটাইল খাতের সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের লক্ষ্য রাখা হয়েছে।