গতকাল ২২ নভেম্বর ছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর জন্মদিন। কলকাতার মেয়ে এই অভিনেত্রী পড়াশোনা করেছেন মাইক্রোবায়োলজি নিয়ে। তবে পেশাগত জীবনে বিজ্ঞানী হওয়ার পথে না হেঁটে তিনি বেছে নিয়েছেন অভিনয়ের রঙিন জগৎ। তাঁর ক্যারিয়ারের শুরু হয়েছিল বাংলা সিনেমার মাধ্যমে। এরপর তিনি তেলেগু ও হিন্দি সিনেমা, টেলিভিশন এবং ওয়েব সিরিজসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। তবে প্রকাশ ঝার পরিচালিত ‘আশ্রম’ সিরিজের ববিতা চরিত্রটি তাঁকে দর্শকদের কাছে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে। জন্মদিন উপলক্ষে বিভিন্ন ছবির মাধ্যমে জেনে নেওয়া যাক এই প্রতিভাবান অভিনেত্রী সম্পর্কে কিছু বিশেষ তথ্য।