কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া কেবল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকই নন, বরং তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চাঁদপুর জেলার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তবে মজিবুর রহমান ভূঁইয়া প্রকাশ্যে ছিলেন এবং নিয়মিতভাবে তার আইন পেশার কাজ চালিয়ে যাচ্ছিলেন।

এই গ্রেপ্তারের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, “মজিবুর রহমান ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।”