রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ফ্ল্যাট থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে পুলিশ। তুরাগ থানার আওতাধীন ওই এলাকা থেকে দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাঁকে আটক করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক করার পর জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।