কর্মজীবনের ব্যস্ততা, জীবনের নতুন কোনো সিদ্ধান্ত, আর্থিক উত্থান-পতন কিংবা সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে আসতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও, কারো জীবনে দেখা দিতে পারে অনাকাঙ্ক্ষিত অর্থব্যয় কিংবা পারিবারিক অশান্তি। পাশাপাশি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভ সূচনার ইঙ্গিত রয়েছে, তেমনই কিছু ক্ষেত্রে সতর্ক থাকার বার্তাও দিচ্ছে গ্রহ-নক্ষত্র।

একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারের (১৭ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী রয়েছে:

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
আর্থিক অবস্থার বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। আয় এবং সঞ্চয়ের দিকটি ইতিবাচক থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন মূলধন প্রাপ্তির সুযোগ আসতে পারে। তবে সতর্ক থাকুন, নিজের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব অন্য কারো ওপর অর্পণ করবেন না।
সকালের সময়টি বেশ ঘটনাবহুল হতে পারে। পারিবারিক কোনো বিষয়ে কলহ বা ঝড় ওঠার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে মানসিক চাপ আসলেও মনোবল ধরে রাখা জরুরি।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)
সব দিক সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করলে উল্টো ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যরা আপনার বিপক্ষে গেলেও জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। অফিসের কাজের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন, অন্যথায় অসুস্থ হয়ে পড়তে পারেন। সন্ধ্যার দিকে কোনো ধর্মীয় উপাসনালয়ে যাওয়ার ইচ্ছা হতে পারে।

মিথুন (২১ মে–২০ জুন)
সন্তানদের সঙ্গে কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ আসতে পারে। তবে শারীরিক সতর্কতার প্রয়োজন, বিশেষ করে কোমরের নিচের অংশে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক শান্তি বজায় রাখতে প্রতিটি বিষয় সবার সঙ্গে আলোচনা করে নিন। তবে প্রেমজীবনে হঠাৎ কোনো বিপর্যয় নেমে আসতে পারে।

কর্কট (২১ জুন–২২ জুলাই)
খাদ্যাভ্যাসের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, কারণ খাওয়া-দাওয়া নিয়ে সমস্যা হতে পারে। আপনার একটি কথা অন্য কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। বাবার সহযোগিতায় কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ করে অবসাদগ্রস্ত বোধ করতে পারেন। মনে রাখবেন অফিস কাজের জায়গা, তাই সেখানে কল্পনামিশ্রিত ভাবনা প্রকাশ করা থেকে বিরত থাকুন।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
পরিবারের সদস্যদের সঙ্গে ছুটির পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে গুণগত সময় কাটানোর সুযোগ মিলবে। তবে মায়ের শারীরিক অসুস্থতার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে।
সহকর্মীদের মধ্যে আপনাকে নিয়ে আলোচনা হতে পারে, তবে সেদিকে গুরুত্ব না দেওয়াই শ্রেয়। বড়দের পরামর্শ মেনে চললে লাভবান হতে পারেন।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
ভাগ্য আজ আপনার সহায় থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর কোনো মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আর্থিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন। কোনো বাধাই আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে না। প্রেমের ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই। বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে অথবা কোনো আনন্দদায়ক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
পারিবারিক জীবনে মনোমালিন্য তৈরি হতে পারে, তাই পুরোনো তিক্ত স্মৃতি মনে করে কথা না বলাই ভালো। সন্তানদের কোনো কাজে আপনার আনন্দ বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক হবে। তবে অর্থ ব্যয়ের আগে দ্বিতীয়বার চিন্তা করুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
আত্মবিশ্বাসের অভাব হলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। শিক্ষকদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সন্তানদের কারণে অন্যের কাছে সমালোচনা শুনতে হতে পারে। উঁচু স্থানে ওঠা থেকে বিরত থাকুন। জীবনে আসা নতুন কোনো প্রেম আপনার ভাগ্য বদলে দিতে পারে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
খুব কাছের এবং প্রিয় কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সুযোগ হতে পারে। কারো কাছ থেকে বিশেষ উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী আপনার বড় সহায়ক হিসেবে পাশে থাকবেন। তবে সন্তানের কোনো আচরণের জন্য প্রতিবেশীর কাছে অভিযোগ শুনতে হতে পারে। ছোট কোনো ভুলের কারণে বাজে চিন্তায় সময় নষ্ট করবেন না।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
নিজের মেধা ও দক্ষতার কারণে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারে। রাস্তায় চলাচলের সময় অত্যন্ত সতর্ক থাকুন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আলোচনা সামনে আসতে পারে। তবে খুব কাছের কেউ আপনার প্রতি অবিশ্বাসী হয়ে উঠতে পারেন। হঠাৎ মেজাজ খিটখিটে হতে পারে। বাড়ির প্রতিটি বিষয়ে নাক না গলানোই আপনার জন্য মঙ্গলজনক হবে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মাথাব্যথা হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন; কাউকে ধার দেবেন না এবং কারো কাছ থেকে ধার নেবেন না। সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চাইলেও অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। আপনার সততার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে অনেকে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডায় বা ভ্রমণে গিয়ে মূল্যবান সময় নষ্ট হতে পারে। বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ঝুঁকিপূর্ণ কোনো কাজে হাত দেবেন না। কোনো পরিবেশ অস্বস্তিকর মনে হলে দ্রুত সেই স্থান ত্যাগ করুন।
স্বামী-স্ত্রী উভয়েরই স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বাইরের খাবার এড়িয়ে চলুন। মনের কথা খুলে বলার মতো কাউকে খুঁজে পেতে কষ্ট হতে পারে।