মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ধারাবাহিক আয়োজন চলছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালের ২৯ অক্টোবর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠের কার্যালয়ে ১৮৩তম অনলাইন পরামর্শ সহায়তা সভাটি সম্পন্ন হয়েছে। উক্ত সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।

চলতি সভার মূল আলোচ্য বিষয় ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ এই বিশেষ আলোচনার প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়েছে।

শৈশব থেকে একা একা চলা শুরু করার সময়টি কি একটি বড় ক্রান্তিকাল কি না—এমন প্রশ্নের জবাবে ডা. রাহেনুল ইসলাম বলেন, “ঠিক তাই। বর্তমানে বা অতীতেও একজন শিশু হুট করে একা একা কোথাও যায় না, তার সঙ্গে কেউ না কেউ থাকে। কিন্তু যখন সে স্বাধীনভাবে একা একা চলাচল বা নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, সেই সময়টাকে একটা ক্রিটিক্যাল টাইম বা ক্রান্তিকাল বলা চলে। আর আমাদের নিজের মতো করে চলার বা স্বাধীনতা অর্জনের এই প্রক্রিয়াটি যখন শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই বাবা-মায়ের পক্ষ থেকেও কিছুটা কষ্ট বা মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি হয়।”